ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2025

কুড়িগ্রামের চরাঞ্চল থেকে বিপুল পরিমান ভারতীয় জিরা ও মদ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল থেকে বিপুল পরিমান ভারতীয় জিরা ও মদ আটক করেছে বিজিবি। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সীমান্তবর্তী রলাকাটার চর নামক এলাকা থেকে ১ হাজার ৯শ ৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারীয় মদ জব্দ করে বিজিবি।

জ্ব্দকৃত জিরা ও মদের সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার ৫শ (বিশ লক্ষ  তিরাশি হাজার পাঁচশত) টাকা বলে জানিয়েছি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দইখাওয়ার চর বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্য রেখা হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রলাকাটা নামক স্থান হতে চোরাকারবারীর মাধ্যমে আনা ভারতীয় জিরা ১৯৫০ কেজি এবং ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর আগে সোর্সের মাধ্যমে দইখাওয়ার চর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৪২ এর সাব পিলার ২ এর নিকট দিয়ে ভারত থেকে অবৈধ মালের চালান আসার খবর পায় বিজিবি। তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানায়, চোরাচালানীর মাধ্যমে ভারত থেকে অবৈধ মালামাল আসার খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার লিস্ট করার পর যথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram