ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৬
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগে তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram