ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

শহীদ বিপ্লবের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করলেন এনসিপি প্রার্থী সেলিম বালা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লব হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করেছেন ১৪৮, ময়মনসিংহ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি বালা।

বুধবার দুুপুরে কবি সেলিম বালা দলীয় নেতা-কর্মীদের নিয়ে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে শহীদ বিপ্লবের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ বিপ্লব হাসানের রুহের মাগফেরারত কামনা করে দোয়া অংশ নেন কবি সেলিম বালা।

এসময় শহীদ বিপ্লব হাসানের বাড়ি গিয়ে তার বাবা বাবুল মিয়ার সাথে সাক্ষাৎ করে তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটি সদস্য তারিক হোসেন (এমএমই উইং) বলেন, একজন সাহিত্যমনা ও তরুণ প্রার্থী হিসেবে কবি সেলিম বালার প্রতি ভোটারদের আগ্রহ আছে। তিনি একজন নিভৃতচারী দানবীর মানুষ। ভোটের মাঠে উনার ক্লিন ইমেজ রয়েছে। আশা করছি আমরা জয় নিয়ে ঘরে ফিরবো।

জাতীয় নাগরিক পার্টি প্রার্থী কবি সেলিম বালা বলেন, জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০২৯ সালে। কিন্ত ছাত্র-জনতা সহ যাদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা এখন দেশে নির্বাচন করার মতো পরিবেশ পেয়েছি তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, শাপলা কলি প্রতীকে আপনাদের ভোট চাই।

শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন, এসসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (কৃষক শক্তি) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram