ঢাকা
logo
প্রকাশিত : December 4, 2025

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশিদ

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ হারুন অর রশিদ হারুন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। ওই দিন রাজবাড়ী-২ আসনের মনোনয়ন স্থগিত করে রাখা হয়।

সেদিন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে ওই আসনের নাম আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। এবার এই আসনটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশিদ হারুনকে প্রার্থিতা ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও লেখা পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এই সুসংবাদ পাওয়ায় পর পরই পাংশা জজ স্কুল মাঠে বিএনপির নেতাকর্মীরা ২ রাকাত সুকরানা নামাজ আদায় করেন। এবং সেই সাথে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথাও বলছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram