ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২০
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ‎কেন্দুয়া থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রাপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ ধানের শীষের পদপ্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সহোদর ভাই ফরহাদ আহমেদ হিলালী, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তিসহ মোট চারজন। দুর্ঘটনায় তাদের বহনকারী প্রাইভেটকারে আগুন ধরে গেলে চারজনই গুরুতর দগ্ধ হন।

বর্তমানে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের অবস্থার বিষয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল শুক্রবার কেন্দুয়া চট্টগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিতে তারা কেন্দুয়া থেকে রওনা হয়েছিলেন। পথিমধ্যেই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের দ্রুত সুস্থতা ও নিরাপদ চিকিৎসার জন্য পরিবার-পরিজনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার দোয়া কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram