ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

দাউদকান্দিতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এর ধারা ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ অনুযায়ী রুজু করা হয়। এই মামলায় গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরচারিপাড়া গ্রামের ওয়াসেক বেপারীর ছেলে মনির হোসেন চেয়ারম্যান, হাটচান্দিনা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মো. জুয়েল রানা। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram