ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৮
logo
প্রকাশিত : মে ২৩, ২০২৫

যশোরে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে পিছনে পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, নিহত শিশুটির মরদেহ মর্গে রয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram