ঢাকা
logo
প্রকাশিত : June 15, 2025

নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকালে উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে নরসিংহারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় ৷ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের নরসিংহারচর এলাকার একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, জিনারদী ও গজারিয়া ইউনিয়নের সীমা ঘেষে নরসিংহারচর কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। পরিচয় সনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram