ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2025

ফুলবাড়ী রেলওয়ে প্লাটফর্ম দখলে নিয়ে প্রভাবশালীদের কনস্ট্রাকশন ব্যবসা

লিমন হায়দার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন উপজেলা পর্যায়ের রেলস্টেশন হলেও এই রেলওয়ে স্টেশনটির গুরুত্ব অনেক বেশি। এই স্টেশনে নীলসাগর-বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেসের দিনাজপুরের যাত্রীরা উঠানামা করেন। এছাড়াও চিরিরবন্দর-পার্বতীপুর-নবাবগঞ্জ ও বিরামপুরের অসংখ্য যাত্রী উঠানামা করে এই স্টেশন দিয়ে। অনেক জেলা পর্যায়ের স্টেশনের চেয়েও এখানে রাজস্ব আয় হয় বেশি। অথচ এরকম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের বেহাল দশা। ভাবখানা এমন, যেন দেখার কেউ নেই!

রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী দখলে নিয়ে কনস্ট্রাকশনের মালামাল রাখছেন এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। এই অসাধু চক্রের লোকজন দিনে-দুপুরে প্ল্যাটফর্মটিতে ট্রাক্টর নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কথিত প্রভাবশালীদের এরূপ অনৈতিক কর্মকাণ্ডের ফলে যাত্রীরা চলাচলে ও ট্রেনে ওঠা নামায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কারা এমন অনৈতিক কাজ করছেন জানতে চাইলে স্থানীয়রা ভয়ে কেউ মুখ খুলছেন না। এমনকি ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।ভাবখানা এমন, তিনিও তাদের ভয় পান!

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমানের সাথে। তিনি বলেন, এই কাজটি অপরাধের মধ্যে পড়ে। বিষয়টিতে স্টেশন মাস্টারদের কঠোর হওয়া উচিত ছিল।আমরা বিষয়টা দেখছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram