ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানার সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার।

এই সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সহকারী কৃষি কর্মকর্তা হাসান আলী, কৃষক নির্মল গমেজ, কৃষাণী নিলুফা ইয়াসমিন বক্তব্য রাখেন।

বক্তারা উচ্চ ফলনশীল ধানের আবাদ, ডাল, তেল বীজ, ফল ও শাকসবজি চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, খোরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষিতে সম্পৃক্ত হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram