ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

কমলগঞ্জে মনিপুরী তাঁতশিল্পের সমস্যা ও নকশা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী মনিপুরী তাঁতশিল্পের বর্তমান সমস্যা ও এর নকশা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের প্রধান নকশাবিদ মো. রাহাত উদ্দিন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার বিসিক এর উপব্যবস্থাপক মো. মাহামাদুল হাসান, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সমাজ চিন্তক নিরঞ্জন সিংহ, মধুচাষী আলতাফুর রহমান উদ্যোক্তা রেহানা পারভীন প্রমুখ।

আলোচনা শেষে তাঁতশিল্পের নানা সমস্যা সমাধান এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্যের নকশা উন্নয়নের ওপর বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী তাঁত উদ্যোক্তাদের সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram