ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১ টায় আশাশুনি মডেল মসজিদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পার্টনার এর সিনিঃ মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, কৃষক ইয়াছিন আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে কংগ্রসের শুভ উদ্বোধন করেন এবং পরে বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram