ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

মান্দায় দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একাংশ প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শিক্ষার্থী সপ্তম শ্রেণির আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। স্বজন ও স্থানীয়দের দাবি, নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভকরে তারা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার বিরাজ করছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram