ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর করে পুলিশে সোপর্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকাকে এলাকায় পিটিয়ে আহত করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই চেয়ারম্যানের স্ত্রী লাইলী বেগম।

আটককৃত চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা (৬৫) কাপাসিয়া উপজেলার খিলগাঁও গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ আব্দুল হালিম জানান, চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা এখন থানায়। তাকে এলাকার কতিপয় উশৃংখল যুবকরা ধরে থানায় সোপর্দ করেছে।

চেয়ারম্যান এম এ ওহাব খান খোকার স্ত্রী লাইলী বেগম জানান, আজ সকাল ১১টা থেকে ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার স্বামী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হয়েছিলো। গত ৫ তারিখের পরে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের লোকজন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় আজ তাকে ইউনিয়ন পরিষদ গিয়েে মারধর করে। এতে আমার স্বামী গুরুতর আহত হন। আমার স্বামীর কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৩ লক্ষ টাকার স্বাক্ষরিত চেক, একটি মোবাইল ফোন সন্ত্রাসীরা নিয়ে যায়। আমি ন্যায় বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একজন জানান, সকাল ১১টায় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান পরিষদে আসেন। এসে তিনি অফিসিয়াল কাজ কর্ম করেন। তিনি প্রায় ২ ঘন্টা পরিষদে বসে কাজ করেন। তিনি ১ টার দিকে পরিষদ এসে কিছু যুবক মারধর শুরু করেন। এ সময় তিনি মাটিতে লুটিযে পড়েন। এতে তার মাথা চোয়ালের ডান কোনায় রক্তাক্ত জখম হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মো. কামাল হোসেন জানান, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাপাসিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানা একটি মারামারির মামলা (২৩/০৯/২০২৪) দায়ের করেছেন। ওই মামলার তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ সঠিক কিনা জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। জনতা কেন আটক করেছে তা আমার জানা নেই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram