ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদে নির্মাণাধীন ভবনের শ্রমিক জিয়াউর রহমান (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জের শামেদ আলীর ছেলে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ হাউস নং-১২০১ ব্লক নং- এ মালিক আসাদুজ্জামান গংদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সকাল আটটার দিকে বসুন্ধরা রিভারভিউ এলাকার আসাদুজ্জামান গংদের নির্মাণধীন ভবনে কাজ করতে আসে। এসময় ওই ভবনের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে তিনি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram