ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ প্রতিবন্ধীর মাঝে সমাজসেবার ডিজির চাকুরির নিয়োগপত্র প্রদান

গাজীপুর প্রতিনিধি: টঙ্গী নতুন বাজারস্থ সমাজ সেবা অধিদফতর পরিচালিত ইআরসিপিএইচ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদফতরের ডিজি মো. সাইদুর রহমান।

সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি টঙ্গী নতুন বাজার মৈত্রী সংলগ্ন ইআরসিপিএইচ প্রতিষ্ঠানে আসেন। এসময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরির নিয়োগপত্র তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন ইআরসিপিএইচ উপ পরিচালক খায়রুল আলম, সমাজসেবা অধিদফতরের গাজীপুরের উপ পরিচালক মো. আনোয়ারুল করিম, ইআরসিপিএইচ সহকারী পরিচালক ফেরদৌসী আক্তার, ইআরসিপিএইচ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী পরিচালক সুলতানা ইয়াসমিন, প্রাণি সম্পদ প্রশিক্ষক ডা. সোহরাফ হোসেন, সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান প্রমুখ।

এর আগে, তিনি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ গ্রহণকারীদের খোঁজ খবর নেন। এখানে প্রতিবন্ধীদের মোবাইল সেট, টেলিভিশন মেরামত, পোশাক শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের উপর প্রশিক্ষণ প্রদান করা ও চাকুরির ব্যবস্থা করে দেয়া হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে সরকারিভাবে আরো উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেয়া হবে। যাতে করে প্রতিবন্ধীরা কোনভাবেই অবহেলিত না হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram