ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষযটি নিশ্চিত করে জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ সহ কয়েকজন যুবক যায়। এসময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। তাদের সহযোগী আরো ৮ সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ী গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা বেশ কয়েকটি অপহরণের সাথে জড়িতে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে এমন অভিযোগ দেয় গ্রামবাসী। রবিবার দুপুরে এক যুবককে মারধর করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদে এলাকার কয়েকজন যুবক নিয়ে সেখানে যাই। এসময় ধাওয়া করে ৫জনকে আটক করতে পারলেও দলের আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram