ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২০
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

গোপালগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৯ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকার প্রভাবশালীরা ধর্ষিতার পরিবারকে থানায় অভিযোগ না করে মীমাংসার জন্য চাপ দিচ্ছে। যে কারনে এখন পযর্ন্ত ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করতে পারেনি। অভিযুক্ত নুর ইসলাম (২০) ধর্ষণের শিকার শিশুটির সম্পর্কে চাচা হয়। তাকে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এলাকার লোকজন বখাটে হিসাবেই চেনে।

ওই শিশুর মা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে সে ও তার স্বামী কাজে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েটি কে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এসময় মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানায়, তাকে পাশের বাড়ির নুর ইসলাম (২০) ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। পরে রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, প্রভাবশালীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ওই নারী।

ওই শিশুর বাবা জানান, আমার মেয়ের উপর যে ঘটনা ঘটেছে এ রকম ঘটনা যেন আর না ঘটে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, ধর্ষণের আলামত নিয়ে মেয়েটি মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram