ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৫

৩৫ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হত্যাসহ ৩৫ মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেফতারকরেছে পুলিশ। তাকে টঙ্গী পূর্ব থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরার একটি আবাসিক ভবন থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার নামে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে।

ঢাকার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মন্ডলকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা আছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার বাসিন্দা। সে ফ্যাসিস্ট সরকারের আমলে সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ছাত্র জীবনেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানিয়েছেন পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram