ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৫

বাগেরহাটে চাঁদা আনতে গিয়ে নারীকে উত্যক্ত, গণপিটুনিতে ১৩ মামলার আসামি নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় চাঁদা আনতে গিয়ে এক নারীকে উত্যক্ত করায় এলাকাবাসীর গণপিটুনিতে রাসেল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে জেলার কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ চন্দ্রপাড়া গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। এসময় তার সাথে থাকা একই গ্রামের সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২) আহত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, নিহত রাসেলের নামে কচুয়া থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। এদিন বিকালে রাসেল একই এলাকার জনৈক মহিদের কাছ থেকে চাঁদা আনতে যায় এবং রাস্তার উপর দাড়িয়ে থাকা এক নারীকে উত্যক্ত করতে থাকে। এসময় ওই নারী ডাক চিৎকার দিলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাসেল ও রাজিবকে গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram