ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2024

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকে-ট্রাকে ধাক্কা, চালক নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধান বোঝাই অপর এক ট্রাকের ধাক্কায় চালক নিহত ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি এলাকা আলিশা ফুড এন্ড বেভারেজ লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে পঞ্চগড় জেলার বোদা থানা হইতে বগুড়া জেলার শেরপুরগামী ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪২৫৪) দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা অপর আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়৷এতে ঘটনাস্থলে চালক নিহত হয় ও চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০) ও আহত ব্যক্তি চালক সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)।

এ ঘটনার ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। ধান বোঝাই ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ট্রাক চালকের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। যোগাযোগ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram