ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2026

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার

ময়মনসিংহ প্রতিনিধি: রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পুলিশের সাথে বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি বর্তমানে দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত বিশেষ মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান’সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার, মামলার তদন্ত ও সার্বিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি ঢাকার নবাবগঞ্জের কৃতি সন্তান।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও জোরদার হবে।

পুলিশ সুপার বলেন, একার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব না, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে। তবে অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram