ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2026

আত্রাইয়ে পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর মামলার দুজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামানিকের ছেলে মো. নয়ন প্রামানিক, জিআর মামলা নং- ১৬৩/২৩,​ বাকি ওলামা গ্রামের মোঃ কাজেম উদ্দিনের ছেলে মোঃ রনি, জিআর মামলা নং-১৯৫/১৭। ​তারা উভয়েই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের পরোয়ানা জারি ছিল। ​

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত উভয়েই আত্রাই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পর তারা আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও অভিযানের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, উপজেলায় অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram