ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, ডিআরইউ'র সদস্যরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়। প্রার্থীরাও উৎসবমুখর পরিবেশে একে অন্যের কাছে নিজের জন্য ভোট চাচ্ছেন।

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে (১টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু। সহ-সভাপতি পদে (১টি) লড়ছেন দুজন- হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (১টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী- মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান ও মঈনুল আহসান। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ৬ জন প্রার্থী- সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা। নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে লড়ছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা। আপ্যায়ন সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের (৭টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তারা হলেন- আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

এরই মধ্যে ৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram