ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে এ বদলি ও পদায়ন করা হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জকে সিআইডির ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং এটিইউর পুলিশ সুপার আবু আসহাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার তাসরিফ মাসরুক হোসেন মাসরীকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে ১৮ জুন জারি করা একটি প্রজ্ঞাপনের আংশিক সংশোধন করে জানানো হয়েছে, সিআইডি ঢাকার ডিআইজি মিয়া মাসুদ করিমকে 'ডিআইজি (এফডিএমএন) এপিবিএন'-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram