ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমানের সঙ্গে টে‌লিফোনে কথা বলেছেন পা‌কিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২২ ফেব্রুয়া‌রি) দুই পররাষ্ট্রমন্ত্রীর টে‌লিফো‌ন আলাপের তথ্য জা‌নিয়েছে পা‌কিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খ‌লিলুর রহমা‌নকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন। উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির একটি যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় তারা পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য বিভিন্ন খাতে এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram