ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রোববার (১৬ আগষ্ট) মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রেজাউল হক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল সহ অতিথিগণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ শিক্ষার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram