ঢাকা
logo
প্রকাশিত : October 24, 2026

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে থামে ভারত-পাকিস্তান যুদ্ধ, ফের দাবি ট্রাম্পের

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্ভাব্য সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব ফের একাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় দেওয়া এক ভাষণে তিনি দাবি করেছেন, ২৫০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের চূড়ান্ত হুমকি দিয়েই তিনি দুদেশের রক্তক্ষয়ী লড়াই বন্ধ করেছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, ‘দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানকে আমি থামিয়েছি। আমি বলেছিলাম, বন্ধুরা, তোমরা যদি এ যুদ্ধ চালিয়ে যাও, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে পারবে না। তোমাদের উভয়ের ওপর ২৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেব, যেন কোনো ব্যবসা না করতে পারো।’

এই হুমকির প্রভাবেই দুই দেশ পিছু হটতে বাধ্য হয় উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা খুব বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু তাদের গোলাগুলি বন্ধ হলো এবং যুদ্ধ থেমে গেল।

সেই লড়াইয়ে ১১টি বিমান ভূপাতিত হয়েছিল। আমি এসব যুদ্ধ বন্ধ করেছি এবং এটা করা সত্যিই এক পরম সম্মানের।’ আন্তর্জাতিক ক্ষেত্রে এমন মধ্যস্থতার পরেও কোনো সম্মাননা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প যোগ করেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু কোনো নোবেল পুরস্কার পেয়েছি কি? না, পাইনি।

’
তবে ট্রাম্পের এই দাবি বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে ভারত। সংঘাতের সময় ১১টি বিমান ভূপাতিত হওয়ার তথ্য ভুল আখ্যা দেওয়ার পাশাপাশি তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার সুযোগ শুরু থেকেই নাকচ করে এসেছে দিল্লি।

ভারতীয় কর্তৃপক্ষের মতে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় যুদ্ধবিরতি চুক্তি মার্কিন হুমকির মুখে নয়, বরং পাকিস্তানি ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্সের (ডিজিএমও) আবেদনের পরিপ্রেক্ষিতে হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram