ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে ব্যাপক লুটপাট করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এসআই মল্লিক, ঝিনাইদহ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নিত করা হবে।

মন্ত্রী রোববার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, যন্ত্রপাতি ও ওষুধ স্টোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্র্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী ঝিনাইদহ সদর হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড, খাবারের স্থান ও প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন। এসময় তিনি হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা ও গাছ লাগানো দেখে সন্তষ্টি প্রকাশ করেন। এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান চিকিৎসক সংকটের বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আউটসোর্সিংয়ে কর্মরত যেসব ব্যক্তি এখনো বেতন পাননি, তাদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য সমস্যাও দ্রুত সমাধান করা হবে।

এসময় ইনডিয়া সীমান্তের মহেশপুরের ভৈরবা হাসপাতাল বন্ধ থাকার বিষয়ে মন্ত্রী বলেন, হাসপাতালটি নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে হেলথ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া সারা দেশে ২ হাজার থেকে আড়াই হাজার শয্যার ১০ থেকে ১২টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করেন। এরমধ্যে দুটি হাসপাতাল নারীদের জন্য নির্ধারিত থাকবে বলে জানান মন্ত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram