ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল, লাখ টাকা জরিমানা

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ‎চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইল এলপিজি স্টেশনে বেআইনি ও ঝুঁকিপূর্ণভাবে গৃহস্থালির রান্নার কাজের গ্যাস সিলিন্ডার রিফিল করায় এক ফিলিং স্টেশন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

এ আর এম জাহিদ হাসান জানান, লাইসেন্স বা আইনগত অনুমোদন ছাড়াই জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টার দীর্ঘদিন ধরে বিপজ্জনক উপায়ে বাসাবাড়ির রান্নার কাজের সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদগঞ্জ থানা-পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে সিলিন্ডারে গ্যাস রিফিলের প্রমাণ পাওয়া যায়।

এ আর এম জাহিদ হাসান বলেন, লাইসেন্স না থাকা এবং বিপজ্জনক প্রক্রিয়ায় সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে উক্ত ফিলিং স্টেশন মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সিলিন্ডারে গ্যাস রিফিলের এই অবৈধ কার্যক্রমের ওপর তাৎক্ষণিক পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ আর করবে না মর্মে স্টেশন মালিক লিখিত মুচলেকা দিয়েছেন।

‎এ আর এম জাহিদ হাসান আরও বলেন, ঝুঁকিপূর্ণ উপায়ে রান্নার কাজের সিলিন্ডারে গ্যাস রিফিল করা আইনের চরম লঙ্ঘন এবং এটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযানে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান, থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সগীর আহমেদসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram