ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা।

পূব আকাশে সূর্য ওঠার আগেই বিজয়োল্লাসে মেতে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে, হাতে লাল-সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজির হন হাজারও মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিচ্ছেন।

শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা আল্পনা বাড়িয়ে দিয়েছে, বিজয়ের আমেজ। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেইসাথে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram