ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2025

হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজনের বাইক চালককে শনাক্তের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে দ্য ডিসেন্ট। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যমটি এই তথ্য জানায়।

এতে বলা হয়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার 'সুনিবিড় হাউজিং'-এর নাম নিয়মিত ব্যবহার করতেন।

সংবাদমাধ্যমটি জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন।

ফেসবুক পোষ্টে আরও বলা হয়, এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়। তারপর তারা উভয়ে বাইকে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় হাদির ওপর গুলি করেন। কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি বাইকটি চালান। তারগলায় চাদর ঝুলানো ছিল।

সবশেষে বলা হয়, বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি আলমগীরে সঙ্গে মিলে যায়। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে। সেগুলো আরও বিশ্লেষণ করে প্রকাশ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram