ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2025

একজন ব্যক্তি ৩টির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না : ইসি

নির্বাচন কমিশন জানিয়েছে, একজন ব্যক্তি তিনটির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না। যদি কোন ব্যক্তি তিনটির বেশি আসনে মনোনয়নপত্র কেনেন তবে সবগুলো বাতিল হবে। পাশাপাশি সংসদ সদস্য পদে প্রার্থী হতে হলে মেয়র-চেয়ারম্যানসহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের পদে থেকে নির্বাচন করা যাবে না। এসব পদ থেকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস প্রতিষ্ঠানের বা করপোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।

একাধিক আসনে প্রার্থিতা

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ (ক) অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকায় প্রার্থী হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকায় প্রার্থী হন তা হলে সব নির্বাচনি এলাকার জন্য তার সব মনোনয়নপত্র বাতিল হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪ (খ) অনুসারে, প্রত্যেক নির্বাচনি এজেন্টকে অথবা এজেন্ট নিয়োগ করা না হলে প্রার্থী কর্তৃক নিজে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য (ব্যক্তিগত ব্যয় ব্যতীত) তফসিলি ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। উক্তরূপ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন সংক্রান্ত ব্যয়ের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ এর বিধি ২৯ অনুসারে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী ফরম-২০-এ এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও তার বাৎসরিক ব্যয় বিবরণী ফরম-২১ এ মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করার বিধান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram