ঢাকা
logo
প্রকাশিত : December 7, 2025

৫ সরকারি কলেজের মাধ্যমিক শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে এই সড়কের যানচলাচল।

এর আগে, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করে।

শিক্ষার্থীরা জানান, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। সেজন্য আগে থেকেই প্রতিবাদ জানাচ্ছে তারা। যতক্ষণ পর্যন্ত না এই পদ্ধতি বাতিল করার ঘোষণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

অন্যদিকে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে আজ আবারও রাস্তায় নামছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম ঝুলে থাকা এবং অধ্যাদেশের খসড়া প্রকাশের পরও চূড়ান্ত অগ্রগতি না থাকায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের দাবি— দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার সমাধান করতে হবে।

এর আগে গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram