ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এই জোড় ইজতেমায় এ পর্যন্ত পাঁচ জন মুসল্লির মৃত্যু হলো।

রোববার (৩০ নভেম্বর) সকালে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন– সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২); ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (১০০)।

সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী জোড় ইজতেমা মাঠে বৃদ্ধ মুসল্লি মঈন উদ্দিন স্বাভাবিক অবস্থায় মারা যান। এ ছাড়া শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে মুসল্লি আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা।

এই জোড় ইজতেমা ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram