ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2025

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের তফসিল আমরা যেটা আশা করছি- দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। এখন ডেটগুলা আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।’

সিইসি বলেন, ‌‘আমরা গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি। গণভোট নিয়ে সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশজুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে, তখনি না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানল কি জানল না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন। অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দ্য রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমিতো আইন দ্বারা যদি অথরাইজড না হই, আমিতো কাজ করতে পারি না।’

তিনি বলেন, ‘আমার তো আইন দিয়ে, শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার-প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। আমরা সকলে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরও মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব।’

মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram