ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

আবারও শিশুসহ ৩৮ রোহিঙ্গার অনুপ্রবেশ

কক্সবাজার প্রতিনিধি: মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলারে করে উপকূলে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ৩০ শিশু ও ৮ নারী রয়েছে। তারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে, গত ৫ জানুয়ারি মেরিন ড্রাইভের টেকনাফের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে করে আসা নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল বিজিবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram