

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি ও ২৯ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
গৌরীপুর প্রেসক্লাবের এক সাধারণ সভায় বেগ ফারুক আহমেদকে সভাপতি ও রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি কমল সরকার, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ। কার্যকরি কমিটির সদস্যরা হলেন, কাজী আব্দুল্লাহ আল আমীন, মোঃ রইছ উদ্দিন, সুপ্রিয় ধর বাচ্চু, সুজিত কুমার দাস, শেখ মোঃ বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, তিলক রায় টুলু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও আরিফ আহম্মেদ।
সাধারণ সদস্যরা হলেন, ম. নূরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, এডভোকেট জসিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, এইচএম খায়রুল বাসার, কামরুজ্জামান ইউসুফ, সাদেকুর রহমান সেলিম, শফিকুল ইসলাম, আলী হায়দার রবিন, আবু কাউছার চৌধুরী রন্টি, মশিউর রহমান কাউসার, মোঃ হুমায়ুন কবীর, শাহজাহান কবির ও মোঃ কামাল উদ্দিন|

