ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2026

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে মির্জাপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্য চারজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী। এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তারা কেউই মির্জাপুর উপজেলার বাসিন্দা নন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, পার্শ্ববর্তী দেলদুয়ার ও ঘাটাইল উপজেলা থেকে তারা মির্জাপুরে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনায় নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর গোড়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram