ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পরই শুরু হয় মোনাজাত। এবারের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায়, ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেটে; কেউ গণপরিবহনে, কেউবা ট্রেনে চেপে এসেছেন টঙ্গীর তুরাগ তীরে।

ভোরে ফজরের নামাজের পর থেকেই চলে হেদায়াতি বয়ান। মূলত, ইজতেমা শেষ হওয়ার পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান, তাবলিগের সাথীরা। সেসময়, কী কৌশলে দ্বীনের দাওয়াত দিতে হবে সেই নসিহত করছেন মুরব্বিরা।

সকালে বয়ান করেছেন ভারতীয় মাওলানা আবদুর রহমান। এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে ঈমান-আকিদা পালনের বিষয়ে আলোচনা করেন। তাদের সেই বয়ান বাংলায় ভাষান্তর করে শোনানো হয় মুসল্লিদের।

মুসলিম উম্যাহ’র প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। নিজের আত্মশুদ্ধি’সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় সবার চোখেমুখে।

উল্লেখ্য, এ বছর মোট তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর, আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram