ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৫
logo
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মালঞ্চি বাজার চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের এসকেন মন্ডলের ছেলে আনোয়ার (৪৪) ও বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার মৃত জাফর মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৯)।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে দুই মাদক কারবারি বাগাতিপাড়ার মালঞ্চি বাজার এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক আভিযানিক একটি টিম। অভিযানে মালঞ্চি বাজারের ব্যবসায়ী জনৈক এজা'র দোকানের সামনে আনোয়ার ও নাসির উদ্দিন নামে দুইজনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে শরীর তল্লাশী করে আনোয়ারের কাছে থেকে ৩৬৫ পিস উদ্ধার করে। এ সময় কালো রঙের একটি ১৫০ সিসি পালসার মোটোরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‍্যাবের দায়ের করা এজাহার মামলা হিসেবে রুপান্তর করে শনিবার (১১ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram