

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ২৫০ বেডের বিপরীতে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য নূূরুল ইসলাম বুলবুল।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রোগীদের মধ্যে নতুন বরাদ্দের খাবার বিতরণ করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনের এমপি নূূরুল ইসলাম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডাঃ আব্দুস সামাদসহ অন্যরা।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মশিউর রহমান জানান, এর আগে ১০০ বেডের বিপরীতে খাদ্য বরাদ্দ ছিল। কিন্তু আজ থেকে এ হাসপাতালে ২৫০ বেডের বিপরীতে রোগীদের খাদ্য সরবরাহ, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম অন্যান্য সুযোগ-সুবিধাগুলো পর্যায়ক্রমে কার্যকর হবে।
