ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : জুন ৬, ২০২৬

বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। কিন্তু এবার বাংলাদেশে এই বৈশ্বিক আসরের খেলাগুলো সরাসরি দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

অবশ্য সেই শঙ্কার মেঘ কেটে যাওয়ার আভাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হয়েছে ঘরে বসেই টিভিতে বসে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।

শুরুতে ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। কিন্তু স্থানীয় বাজারে ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। সেখান থেকেই মূলত বাংলাদেশে সরাসরি বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে ঘনীভূত হয় অনিশ্চয়তা। তবে সর্বশেষ কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতায় অনেকখানিই কমে আসে স্বত্বমূল্য।

চূড়ান্তভাবে এবার স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার কিছু বেশি।

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশকিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল। মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, টফি ও বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবে দেশের ফুটবলপ্রেমীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram