

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ময়মনসিংহ সিটি করপোরেশন ধারাবাহিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাতমুক্ত পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্য রোববার (১লা নভেম্বর) দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজমোড়ের বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে মসিক প্রশাসকের সাথে মসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবৈধভাবে নির্মিত স্থাপনা অন্যান্যদেরকে আগামী রোববারের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য নির্দেশ প্রদান করেছেন। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
