ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2026

উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল-ইউনিফর্ম, ১২ স্কুলে উপকরণ বিতরণ

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। এর অংশ হিসেবে উপজেলার ৭৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম এবং ১২টি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ডাক্তারি অ্যাপ্রোন, বেঞ্চ ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দায়িত্ব পালন আরও সহজ ও গতিশীল হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “গ্রাম পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাঁদের দায়িত্ব পালনে সহায়তা করতে বাইসাইকেল ও ইউনিফর্ম দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

অন্যদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও ক্ষুদে ডাক্তারদের কার্যক্রমকে উৎসাহিত করতে ১২টি বিদ্যালয়ে ডাক্তারি অ্যাপ্রোন, বেঞ্চ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখার ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি এস. এম. আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম রকিবসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গ্রাম পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram