ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2026

প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহন বহরে যুক্ত হলো বিআরটিসির দুটি দোতলা বাস

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, পরিবহন শাখার পরিচালক সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে। আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গত ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram