ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

বিশ্বকাপ শেষ, ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর পর্দা উঠছে যেদিন

সদ্যই শেষ হলো ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল। মাসব্যাপী চলা 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এ টুর্নামেন্টের এবারের আসরে শিরোপা জিতেছে স্পেন। চার বছর পরপর অনুষ্ঠিত ফুটবলের এ মেগা আসর শেষে আগামী মাসেই ফিরছে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলো। এর আগে অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপ যেখানে অংশ নেবে সবশেষ আসরের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগ জয়ী দুই দল।ম্যাচটি মাঠে গড়াবে ১২ আগস্ট রাত ১টায়। ফুটবল ভক্তরাও অপেক্ষা করে আছে প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ এবং লিগ ওয়ানের জন্য।

প্রিমিয়ার লিগ: আগামী ২১ আগস্ট শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। সেদিন রাত ১টায় সিজনের প্রথম ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটি। পরদিন লিগের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে হাল সিটির বিপক্ষে।

লা লিগা: স্প্যানিশ লা লিগার এবারের আসর শুরু হবে আলাভেস ও হেতাফের ম্যাচ দিয়ে। ১৫ আগস্ট রাত সাড়ে ১১টায় শুরু হবে এই ম্যাচ। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ২২ আগস্ট রাত দেড়টায়। আর বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে এলচের বিপক্ষে। ২৩ আগস্ট রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

সিরি আ: ইতালিয়ান লিগ শুরু হবে আগামী ২২ আগস্ট রাত সাড়ে ১০টায়। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হবে মোনৎসা।

বুন্দেসলিগা: জার্মান লিগের এবারের মৌসুম শুরু হবে ২৮ আগস্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।

লিগ ওয়ান: এবারের ফরাসি লিগের নতুন মৌসুমের পর্দা উঠবে ২১ আগস্ট। দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ আগস্ট, তাদের প্রতিপক্ষ রেঁনে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram