ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে: মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে, মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন দলের অধিনায়ক লিওনেল মেসি। পরে তিনি স্পেনকে অভিনন্দন জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। বলেন, ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

মেসি লেখেন, ব্যর্থতা অনেক গভীর। এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো স্মৃতিগুলোই ধরে রাখতে চাই। আমরা সর্বোচ্চটা দিয়ে যেসব ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি, সেই মুহূর্তগুলো চিরদিন আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন এবং এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে ফিরিয়ে এনেছে।

তিনি আরও লেখেন, আজ হয়তো আমাদের অর্জনের মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, প্রত্যেকটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবারও আমরা একটি দেশ হিসেবে এক হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব একসঙ্গে ভাগ করে নিয়েছি।

সবশেষে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram