ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬
logo
প্রকাশিত : জুলাই ১১, ২০২৬

কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই, মানজাম্বিকে হারাল সুইজারল্যান্ড

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল সকালে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড। কিন্তু মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগেই সুইস শিবিরে নেমে এসেছে চরম এক দুঃসংবাদ ও বিপর্যয়। হাঁটুর ভয়াবহ চোটের কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই থেকে পুরোপুরি ছিটকে গেছেন চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের সেরা তারকা ইয়োহান মানজাম্বি। কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর শেষ ষোলোর ম্যাচেও এই চোটের কারণে ডাগআউটে বসে থাকতে হয়েছিল তাকে, আর এবার সেই একই ইনজুরি আর্জেন্টাইনদের বিরুদ্ধে ইতিহাস গড়ার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিল ২০ বছর বয়সী এই বিস্ময় বালককে।

টুর্নামেন্টে এ পর্যন্ত মাত্র ২০০ মিনিট মাঠে কাটিয়েই ৩টি চোখধাঁধানো গোল এবং ২টি চমৎকার অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। অদ্ভুত বিষয় হলো, মানজাম্বি যখন মাঠে ছিলেন, তখন সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩ দশমিক ৬ টি করে গোল আদায় করে নিয়েছে। বিপরীতে এই জাদুকরী তারকাকে ছাড়া খেলা ২৮০ মিনিটে সুইস আক্রমণভাগ গোল করতে পেরেছে মাত্র একটি। কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য থাকার পেছনেও তার অনুপস্থিতি সবচেয়ে বড় কারণ হবে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে মানজাম্বির ছিটকে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে সুইস কোচ মুরাত ইয়াকিন গভীর হতাশা প্রকাশ করেন। কানসাস সিটির সাংবাদিকদের সামনে ইয়াকিন বলেন, দুর্ভাগ্যবশত মানজাম্বির চোট আমাদের দলীয় পরিকল্পনা ও আক্রমণে অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই আমাদের জন্য এক বিরাট ধাক্কা। সে চরম ফর্মে ছিল, আনন্দ নিয়ে ফুটবল উপভোগ করছিল। কিন্তু কপাল খারাপ যে এমন এক ঐতিহাসিক ম্যাচের আগেই সে ছিটকে গেল। লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোদের নিয়ে গঠিত কঠিন আর্জেন্টাইন রক্ষণব্যুহ ভাঙতে মানজাম্বির গতি আর স্কিল ছিল সুইসদের সবচেয়ে বড় অস্ত্র। এখন তাকে ছাড়াই কীভাবে স্কালোনির বিশ্বচ্যাম্পিয়নদের আটকানো যায়, সেই নতুন ছক কষতে হিমশিম খেতে হচ্ছে কোচ মুরাত ইয়াকিনকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram