

আসন্ন ২০২৬ বিশ্বকাপে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ থাকছেন আর্জেন্টিনার। ৪৮ দলের ২৬টিই খেলবে বিদেশি কোচের অধীনে। এবারের বিশ্বকাপে ছয়টি দলের ডাগআউটে থাকবেন আর্জেন্টাইন কোচ।
এই তালিকায় আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি তো আছেনই। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো ও ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাচ্চেচে।
দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন কোচ থাকছেন ফ্রান্সের। বিশ্বকাপে ডাগআউটে ফরাসি সৌরভ ছড়াবেন ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, হাইতির সেবাস্তিয়ান মিনিও, তিউনিসিয়ার সাব্রি লামুশি ও ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে।
তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ আছে স্পেনের। বিশ্বকাপের স্প্যানিশ কোচরা হলেন-স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি। এছাড়া তিনজন করে কোচ আছে জার্মানি ও ইতালির। টানা তৃতীয়বার বিশ্বকাপের ট্রেন মিস করা ইতালির কোচদের মধ্যে বিশ্বকাপে দেখা যাবে ব্রাজিলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি, উজবেকিস্তানের দায়িত্বে থাকা ফ্যাবিও ক্যানাভারো ও তুরস্কের দায়িত্বে থাকা ভিনসেঞ্জু মন্তেলাকে।
